দাড়িদহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান যা ১৯৪৪ খ্রিঃ থেকে আমাদের এলাকার শিক্ষার মান উন্নয়নে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে আসছে। আমাদের বিদ্যালয়ের লক্ষ্য শুধুমাত্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করাই নয়, বরং তাদের চরিত্র গঠন, নৈতিক শিক্ষা এবং সৃজনশীলতা বিকাশের মাধ্যমে সমাজে সম্মানজনক ও সফল মানুষ হিসেবে গড়ে তোলা। আমাদের বিশ্বাস, শিক্ষা কেবল পাঠ্য বই পড়া নয়; এটি জীবনের জন্য একটি প্রস্তুতি। তাই আমরা চাই শিক্ষার্থীরা কেবল জ্ঞান অর্জন করুক না, ভালো মানুষও হয়ে উঠুক। এখানে শিক্ষকেরা প্রতিনিয়ত চেষ্টা করছেন, যাতে ছাত্রছাত্রীরা তাদের মেধা ও সক্ষমতা বিকশিত করতে পারে, পাশাপাশি আদর্শ আচরণ ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে পারে। বর্তমান বিশ্ব প্রযুক্তি ও জ্ঞানের দ্রুত পরিবর্তনের যুগ। তাই দাড়িদহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় আমাদের শিক্ষাকে আধুনিকায়নের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে চলেছে। মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, এবং খেলার মাঠের মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের আশা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় দাড়িদহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় শিক্ষার গুনগত মানে দেশের সেরা বিদ্যালয়গুলোর মধ্যে নিজেদের স্থান অধিকার করবে। শিক্ষা ও নৈতিকতার জোরালো ভিত্তি স্থাপন করে আমরা একটি উন্নত, দক্ষ ও মানবিক সমাজ গড়ে তুলতে সক্ষম হবো। আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। মোঃ ফাররুক হোসেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
